1 Answers
উদ্দীপকে নাজমুলের দুটি দৃষ্টান্তের মাধ্যমে দুটি যুক্তিবাক্যের পরিচয় পাওয়া যায়। যেখানে ১ম দৃষ্টান্তটি শর্তহীন যুক্তিবাক্য এবং অন্যটি হলো শর্তযুক্ত যুক্তিবাক্য।
শর্তহীন যুক্তিবাক্য (Categorical Proposition) : যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যেকার সম্পর্ক কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়, তাকে শর্তহীন যুক্তিবাক্য বলে। যেমন- 'বিশাখ হয় বুদ্ধিমান' 'মানুষ হয় মরণশীল'। এই বাক্যগুলোর বক্তব্য বা বাক্যগুলোর উদ্দেশ্য পদ ও বিধেয় পদের সম্পর্ক কোনো শর্তপূরণের ওপর নির্ভরশীল নয়। এজন্য এ বাক্যগুলো শর্তহীন যুক্তিবাক্য। শর্তহীন যুক্তিবাক্যকে নিরপেক্ষ যুক্তিবাক্যও বলা হয়।
শর্তযুক্ত যুক্তিবাক্য: যে যুক্তিবাক্যের মূল বক্তব্য বা বিবৃতি কোনো শর্তের ওপর নির্ভরশীল, তাকে শর্তযুক্ত যুক্তিবাক্য বলে। যেমন- 'যদি মোহন আসে, তাহলে আমি যাব।' 'যদি তুমি ভালো করে পড়ালেখা কর, তাহলে পরীক্ষায় পাস করবে।' উপরের যুক্তিবাক্য দুটি শর্তযুক্ত। অর্থাৎ আমি যে যাব তা নির্ভর করছে মোহনের আসার ওপর; আবার পরীক্ষায় পাস করার বিষয়টি নির্ভর করছে ভালো করে পড়ালেখার ওপর। অর্থাৎ যে যুক্তিবাক্যে কোনো শর্তসাপেক্ষে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে 'শর্তযুক্ত যুক্তিবাক্য' বলে।