1 Answers

উদ্দীপকের আলোকে বলা যায়, সত্যতা যেখানে কোনো বাক্যের ওপর আরোপ করা হয় আর বৈধতা সেখানে যুক্তির ওপর আরোপিত হয়। যুক্তিবাক্য বা উক্তি হয় সত্য বা মিথ্যা। অন্যদিকে ন্যায় বা যুক্তি হয় বৈধ বা অবৈধ। সত্যতা হলো বচনের শর্ত, আর বৈধতা হলো যুক্তির শর্ত। সত্যতা বাস্তবের সাথে সংগতিপূর্ণ, কিন্তু বৈধতার ক্ষেত্রে আমরা বাস্তবের সাথে মিলিয়ে দেখি না। যেমন- ফুল গন্ধহীন, পাখি পালকহীন, এই উক্তিগুলো আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখে বলি এগুলো মিথ্যা। কিন্তু কোনো ন্যায় বা যুক্তি আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখি না। যেমন-

যদি এখন বসন্তকাল হয় তাহলে কোকিল গান করবে।
 বসন্ত কাল হয় নি,
কোকিল গান করবে না।

উপরের ন্যায়টি অবৈধ, কারণ সহানুমানের বিধিসংগতভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হয় নি। যুক্তিবাক্যের সত্যতার ক্ষেত্রে বাস্তব বিষয়ই বেশি যুক্তিযুক্ত। আর যুক্তির বৈধতার ক্ষেত্রে যুক্তির বৈধতার নিয়মাবলি বেশি যুক্তিযুক্ত। সত্যতা হলো বাক্যের বৈশিষ্ট্য, আর বৈধতা হলো যুক্তির বৈশিষ্ট্য। মানুষের বাস্তব জ্ঞান বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব নির্ণয় করে। অন্যদিকে, যুক্তির বৈধতা নির্ণয় করে যুক্তিবিদ্যার নিয়ম।

9 views

Related Questions