1 Answers
যে বাক্যকে বিশ্লেষণ করলে আর কোনো অঙ্গ বচন বা উপাদান পাওয়া যায় না, তাকে সরল বচন (Simple Proposition) বলে। উদ্দীপকের দৃষ্টান্তটি 'কোকিল গান করবে না' একটি সরল বচন। এ বচনে একটামাত্র বক্তব্যকে প্রকাশ করা হয়েছে। এর কোনো অংশকে স্বতন্ত্রভাবে একক যুক্তিবাক্য হিসেবে ব্যবহার করা যাবে না। সুতরাং এটা একটা সরল বাক্য। সরল বাক্যকে 'অযৌগিক বাক্য' বা 'পারমাণবিক বাক্য' (Automic Proposition) বলা হয়। এক সময় ধারণা করা হতো পরমাণুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আর বিভক্ত করা যায় না। তেমনি সরল বাক্যকে আর কোনো ক্ষুদ্র বাক্যে ভাগ করা যায় না। সরল বাক্যকে 'নিরপেক্ষ বাক্য'ও বলা হয়।
5 views
Answered