1 Answers

শাকিলের উত্তরের মধ্য দিয়ে অমাধ্যম অনুমানকে অবরোহ অনুমানের গুরুত্বপূর্ণ প্রকরণরূপে প্রকাশ করার প্রবণতা লক্ষণীয়। আমরা জানি, যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে 'অমাধ্যম অনুমান' বলে। যুক্তিবিদ মিল বলেন, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের পুনরুক্তিমাত্র। নতুন কোনো তথ্য প্রাপ্তি ও অনুমানে সম্ভব নয়। যুক্তিবিদ বেইন বলেন, "অমাধ্যম অনুমানে একই তথ্য এক ধরনের শব্দবিন্যাস থেকে ভিন্ন ধরনের শব্দবিন্যাসে স্থানান্তর ঘটে মাত্র।” কিন্তু যুক্তিবিদ মিল এবং বেইনের মতের সমালোচনা করে যুক্তিবিদ ওয়েলটন বলেন, মাধ্যম অনুমানের মতো অমাধ্যম অনুমানও প্রকৃত অনুমান। কেননা অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অস্পষ্ট শুধু নতুনত্ব প্রকাশ নয়, অস্পষ্ট বিষয়কে সুষ্পষ্ট করাঁও অনুমানের অন্যতম বৈশিষ্ট্য। যুক্তিবিদ ওয়েলটনের মতে, অমাধ্যম অনুমানে সিদ্ধান্তে উপনীত হওয়ার পদক্ষেপটি সংক্ষিপ্ত, কিন্তু এটি অনুমান নয় তা বলা যায় না। সুতরাং অমাধ্যম অনুমানও প্রকৃত অনুমান।

5 views

Related Questions