1 Answers
উদ্দীপকে শাকিলের বক্তব্যে অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে এই অনুপপত্তি ব্যাখ্যা করা হলো- যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক, ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। উদাহরণস্বরূপ বলা যায় 'মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্যগ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার, মৃত্যু ও সংবেদন রয়েছে। মানুষের বুদ্ধি আছে। অতএব উদ্ভিদেরও বুদ্ধি আছে।' এক্ষেত্রে বিবেচিত সাদৃশ্যানুমান সিদ্ধান্তের তুলনায় অপ্রাসঙ্গিক। তাই এর সিদ্ধান্ত সবসময় ভ্রান্ত হয়। অসাধু সাদৃশ্যমূলক ভিত্তি হিসেবে ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের কোনো প্রভাব থাকে না। যার জন্য সিদ্ধান্ত ও আশ্রয় বাক্যের মধ্যে পার্থক্য ও অজ্ঞত বিষয়ের সংখ্যা বেশি হয়ে যায় এবং অনুমানটি অসংগত ও অবৈধ হয়ে পড়ে।
সুতরাং অসাধু সাদৃশ্যমূলক অনুমান সর্বদা অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত হয়। যেমন :
* রেডিও মানুষের মতো হাসে-কাঁদে ও গান গায়। মানুষের বুদ্ধি আছে। অতএব, রেডিওরও বুদ্ধি আছে।
* মলয় দেখতে বাদলের মতো; মলয় ইংরেজিতে পাকা; অতএব, বাদলও ইংরেজিতে পাকা। আলোচ্য যুক্তি দুটি গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাই সিদ্ধান্তটি একটি অসাধু সাদৃশ্যমূলক অনুমান।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় অসাধু সাদৃশ্যমূলক অনুমানে গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক বিষয়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাই এর সিদ্ধান্ত সর্বদা ভ্রান্ত।