1 Answers
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
যৌক্তিক সংজ্ঞার একটি অন্যতম ভ্রান্তরূপ হচ্ছে 'চক্রক সংজ্ঞা', যার উদ্ভব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এই নিয়মের মূলকথা হচ্ছে, কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে ওই পদের কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞেয় পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু সংজ্ঞায় সংজ্ঞেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে একই কথার পুনরাবৃত্তি ঘটে। আর এরূপ ক্ষেত্রেই উদ্ভব ঘটে 'চক্রক সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার। যেখানে সংজ্ঞার্থে সংজ্ঞের পদটিরই কিছুটা ভিন্নভাবে পুনরুক্তি ঘটে। অর্থাৎ এ ক্ষেত্রে একই কথা চক্রাকারে বারবার ব্যক্ত হয়। এর ফলে সংজ্ঞাটি অস্পষ্ট হয়ে পড়ে। এতে সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যাহত হয়।
দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'চোখ হলো নয়ন', এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ চোখের এ সংজ্ঞাটিতে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কেননা 'চোখ' ও 'নয়ন' একই অর্থবোধক শব্দ। সুতরাং যথার্থ সংজ্ঞা প্রণয়নের ক্ষেত্রে আলোচ্য ভ্রান্তি এড়ানোর জন্য কোনো পদের সংজ্ঞায় কোনোভাবেই প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা উচিত নয়। বরং সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের চেয়ে স্পষ্ট কোনো নতুন বিষয় দ্বারা আলোচ্য পদকে সংজ্ঞায়িত করাই যথোপযুক্ত পদ্ধতি।