1 Answers

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। জানা সত্য থেকে অজানা সত্য সম্পর্কে জ্ঞান লাভ করাই মূলত অনুমান। অনুমান দুই ধরনের- অবরোহ অনুমান ও আরোহ অনুমান। বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সারধর্মকে 'আরোহ' বলে। অর্থাৎ কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করে তার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যাচ্ছে যে শফিকের বাবার মৃত্যুতে তাকে তার খালু সান্ত্বনা দিচ্ছে যে তোমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে, আজ তোমার বাবা মারা গেলো। মূলত পৃথিবীর সবাই একদিন মারা যাবে।সবাই মরণশীল। মূলত এখানে আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। একে আমরা যদি যুক্তি আকারে লিখি তবে দেখতে পাই-

শফিকের দাদা মারা গেছেন।
 নানা মারা গেছেন। চাচা মারা গেছেন।
 আরও অনেকে মারা গেছেন।'
 সকল মানুষ মরণশীল।

দেখা যাচ্ছে যে বিশেষ আশ্রয়বাক্যের সাহায্যে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হচ্ছে। শফিকের দাদা, চাচা, নানা মারা গেছেন, আর অনেকে মারা গেছেন। সুতরাং সবাইকে মরতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের ১নং দৃশ্যকল্পে আরও অনুমানের প্রকাশ ঘটেছে।

7 views

Related Questions