1 Answers
উদ্দীপকে সৃদুলের বক্তব্যে যে আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে তা হলো সাদৃশ্যনুমান বা সাদৃশ্যমূলক অনুমান। নিচে তা ব্যাখ্যা করা হলো-
দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ গুণের অধিকারী বলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তার নাম সাদৃশ্যানুমানী। উদাহরণস্বরূপ: মানুষ ও গাছপালার মধ্যে কয়েকটি বিষয়ে মিল, আছে। অর্থাৎ উভয়ই মাটি, পানি, খাদ্য ছাড়া বাঁচতে পারে না, উভয়ই বংশ বৃদ্ধি করে।
মানুষ স্বভাবতই মরণশীল;
সুতরাং গাছপালাও মরণশীল।
বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দিয়েছেন। যুক্তিবিদ কার্ডের্থ রীডের মতে, “সাদৃশ্যমূলক, অনুমান হলো উপমানের উপাত্ত এবং অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে রচিত একটি সম্ভাব্য প্রমাণপত্র।" মাটির অস্তিত্ব আছে। পৃথিবীতে প্রাণী বাস করে। এটি দেখে যদি অনুমান করা হয় যে, মঙ্গল গ্রহেও প্রাণী বাসে করে, বাস্তব উদাহরণ: পৃথিবীর মতো মঙ্গল গ্রহে বাতাস, পানি, তাহলে অনুমানের প্রক্রিয়াটি হবে সাদৃশ্যমূলক অনুমান। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে মৃদুলের বক্তব্যে সাদৃশ্যানুমান আরোহ অনুমানের প্রকাশ ঘটেছে।