সানি কীভাবে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য বলে দাবি করে?- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সানিন দাবি করে যে, আরোহ অনুমানে বিশেষ বিশেষ আশ্রয়বাক্যের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত গৃহীত হয়। আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে, যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে। প্রত্যেক অনুমান বা যুক্তির দুটি অংশ থাকে। যথা : আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত। আরোহ অনুমানে সিদ্ধান্ত হিসেবে যে যুক্তিবাক্যটি স্থাপন করা হয় তা হলো একটি সার্বিক যুক্তিবাক্য। কারণ বিশেষ যুক্তিবাক্যে কোনো শ্রেণির অংশবিশেষ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। কিন্তু একটি সার্বিক যুক্তিবাক্যে কোনো শ্রেণির সম্পূর্ণ তথ্য স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন- কিছুসংখ্যক মানুষের মৃত্যু দেখে আমরা অনুমান করি সকল মানুষ হয় মরণশীল। এক্ষেত্রে নতুন জ্ঞান বা' তথ্য সংযোজিত হয় এবং এটি একটি সার্বিক বাক্য। এজন্য বলা হয়, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য হয়। বিষয়টি দৃষ্টান্তের আলোকে উল্লেখ করা হলো-
করিম হয় সুন্দর।
তারেক হয় সুন্দর।
তন্ময় হয় সুন্দর।
∴ সকল মানুষ হয় সুন্দর।