সানিন কীভাবে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য বলে দাবি করে? -ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়াকে মূলত আরোহ বলে। অর্থাৎ আশ্রয়বাক্যগুলো হবে বিশেষ এবং এই বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। সার্বিক বলতে আমরা বুঝি কোনো বিষয়ের সমগ্রকে। উদ্দীপকে সানিন আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য বলে দাবি করেন। আমরা জানি যে, প্রত্যেক যুক্তি বা অনুমানের দুটি অংশ থাকে। আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। আরোহ অনুমানে সিদ্ধান্ত হিসাবে যে যুক্তিবাক্যটি স্থাপন করা হয় তা হলো একটি সার্বিক যুক্তিবাক্য। কারণ বিশেষ যুক্তিবাক্য কোনো শ্রেণির অংশবিশেষ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করে। কিন্তু একটি সার্বিক যুক্তিবাক্য কোনো শ্রেণির সম্পূর্ণ তথ্য স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন- কিছু সংখ্যক মানুষের মৃত্যু দেখে আমরা অনুমান করি যে, সকল মানুষ মরণশীল। অর্থাৎ আমরা বলতে পারি যে,
রাম হয় মরণশীল
শ্যাম হয় মরণশীল
রহিম হয় মরণশীল
করিম হয় মরণশীল
∴ সমস্ত মানুষ হয় মরণশীল।
এক্ষেত্রে আমরা দেখতে পাই যে, নতুন জ্ঞান বা তথ্য সংযোজিত হয় এবং এটি একটি সার্বিক যুক্তিবাক্য। সুতরাং উদ্দীপকে সানিন যে বলেছে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক যুক্তিবাক্য; তা সঠিক ও যথার্থ বলেছে।