1 Answers
উদ্দীপকে লিজা ও হেমা ঢাকা থিয়েটারে অভিনয় শেখে। একদিন লিজা বাংলাদেশ টেলিভিশনে নাটক করার আমন্ত্রণ পায়। তখন হেমার মন খারাপ হলে লিজা হেমাকে বলে, "আমরা দুজন ঢাকা থিয়েটারে অভিনয় শিখছি। আমি টেলিভিশনে সুযোগ পেয়েছি, সুতরাং তুইও টেলিভিশনে সুযোগ পাবি।"
এখানে লিজার বক্তব্যে সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। পৃথক দুটি বস্তুর মধ্যে গুণগত সাদৃশ্য পাওয়া গেলে তার ভিত্তিতে নতুন কোনো গুণের উপস্থিতির অনুমানকে সাদৃশ্যানুমান বলা হয়। যুক্তিবিদ্যায় সাদৃশ্যমূলক অনুমান বলতে গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্যকে বোঝানো হয়েছে। যেমন: পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও মাটি, পানি ও বায়ু আছে।
পৃথিবীতে মানুষ বাস করে।
∴ মঙ্গল গ্রহেও মানুষ বাস করে।
একইভাবে উদ্দীপকের লিজার কথা-
আমরা দুজন ঢাকা থিয়েটারে অভিনয় শিখছি।
আমি টেলিভিশনে সুযোগ পেয়েছি।
∴ তুইও টেলিভিশনে সুযোগ পাবি।