1 Answers

উদ্দীপকে লিজার 'কুইন' নামক প্রতিষ্ঠানটি একমালিকানা সংগঠন। একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা সংগঠন বলে। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে যেমনি সহজেই এ ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে তেমনি ইচ্ছা করলে সহজে এর অবসানও ঘটাতে পারে। এক্ষেত্রে মালিক নিজ দায়িত্বেই মূলধন সংস্থান করে, প্রয়োজনে কর্মচারী সাথে নিয়ে নিজেই ব্যবসায় চালায় এবং মুনাফা হলে তা একাই ভোগ করে। অবশ্য ক্ষতি হলে সব দায় তাকে একাই বহন করতে হয়।

উদ্দীপকে লিজা পড়াশুনার পাশাপাশি 'কুইন' নামে একটি বিউটি পার্লারের দোকান পরিচালনা করেন। তিনি পার্লারে দক্ষকর্মী নিয়োগ দেন। পাশাপাশি নিজেও গ্রাহকদের সেবা দেন। তিনি গ্রাহকদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শুনেন এবং সে অনুযায়ী সেবাদানে চেষ্টা করেন। একমালিকানা সংগঠনে মালিক নিজেই ব্যবসায় পরিচালনা করে, মূলধনের যোগান দেন এবং প্রয়োজনে কর্মী নিয়োগ করেন। তাই বলা যায়, উদ্দীপকে লিজার 'কুইন' নামে প্রতিষ্ঠানটি একমালিকানা সংগঠন।

4 views

Related Questions