1 Answers

উদ্দীপকে কবির হোসেন একমালিকানা ব্যবসায় সংগঠনের মাধ্যমে ব্যবসায় শুরু করেন।

একমালিকানা ব্যবসায়ে মালিক নিজেই নিজের ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। উদ্দীপকে কবির হোসেন দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেন যা একমালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। এ ধরনের ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়, ঝুঁকি বহন করে, পরিচালনা করে এবং মুনাফা ভোগ করে। কবির হোসেন নিজের তহবিল ও বন্ধু-বান্ধবের নিকট থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। তিনি একাই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। তিনি ব্যবসায়ে মুনাফা হলে নিজে একাই ভোগ এবং ক্ষতি হলে একাই বহন করেন।

তাই বলা যায়, কবির হোসেন একমালিকানা ব্যবসায় সংগঠনের মাধ্যমে ব্যবসায় শুরু করেন।

5 views

Related Questions