1 Answers
ই-কমার্স নির্ভর প্রযুক্তি ব্যবহার করে আল আমিন আমদানি- রপ্তানি নির্ভর ব্যবসায় পরিচালনা করছেন।
পণ্য বণ্টনে ক্রয়-বিক্রয় কাজে বাইরের বিভিন্ন পক্ষের সাথে ICT নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করাকেই ই-কমার্স বলে। ই-কমার্স মূলত বিক্রয়ের স্বার্থে প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষ; যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী, অংশীদার ইত্যাদির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহের ব্যবস্থা করে।
উদ্দীপকে আল আমিন যুব উন্নয়ন অধিদপ্তর হতে ১ বছরের ডিপ্লোমা কোর্স করে তথ্য প্রযুক্তি নির্ভর একটা ব্যবসায় শুরু করেন। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহার করে দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানির পক্ষে পণ্যদ্রব্য আমদানি-রপ্তানির দায়িত্ব পালন করে আয় করছেন যা ই-কমার্স ব্যবসায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় আল আমিন আধুনিক প্রযুক্তি তথা ই-কমার্স ব্যবহার করে আমদানি-রপ্তানি ব্যবসায় পরিচালনা করছেন।