1 Answers
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করতে পারে। অর্থাৎ বিশ্বগ্রাম ধারণার মূল চালিকাশক্তি হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির উপাদানগুলো ব্যবহার করেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন সংস্কৃতির মানুষরা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে একই গ্রামের অন্তর্ভুক্ত হয়। তাই বলা হয়, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম।
10 views
Answered