1 Answers

জনাব আরিফের এলাকার উৎপন্ন পাটজাত দ্রব্য ইউরোপে রপ্তানি করার কাজকে বাণিজ্য বলে। 

এর মাধ্যমে শিল্পে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয়। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থ ও ব্যাংকিং প্রভৃতি বাণিজ্যের কাজ। এ কাজগুলোর মাধ্যমে ভোক্তারা ব্যবসায়ের উৎপাদিত পণ্য পেয়ে থাকে। 

উদ্দীপকের জনাব আরিফ তার এলাকার উৎপাদিত পাটের ওপর ভিত্তি করে স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর তৈরি করেন। এরপর সেগুলো তিনি ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করেন। এভাবে তিনি বিদেশে পণ্য রপ্তানি করছেন। উক্ত পণ্যগুলো তৈরির পর তিনি বিদেশি ব্যবহারকারীদের কাছে তা পৌঁছে দেন। ব্যবহারকারীর কাছে পণ্য পৌঁছাতে তাকে বিভিন্ন বাধার (স্বত্বগত, স্থানগত, অর্থগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এ বাধা দূর করে পণ্য ব্যবহারকারীর কাছে পৌছানো হয়। এ কাজগুলো বাণিজ্যের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব আরিফের রপ্তানি কাজ বাণিজ্যের অন্তর্গত।

4 views

Related Questions