1 Answers

মি. আরিফের অডিট ফার্মটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার আওতায় পড়ে।

 এ ব্যবসায়ে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়। এক্ষেত্রে সেবা দেওয়ার বিনিময়ে উদ্যোক্তা অর্থ উপার্জন করে থাকে। এ সেবা দেখ্য যায় না বা স্পর্শ করা যায় না। কিন্তু এটি মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। গ্রাহকরা এ সেবা পেয়ে সন্তুষ্ট থাকে। চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও অডিট ফার্ম প্রভৃতি প্রত্যক্ষ সেবার উদাহরণ। উদ্দীপকের মি. আরিফ সিএ পাস করে অডিট ফার্মে কাজ শুরু করেন। এ ফার্মের মাধ্যমে তিনি হিসাব নিরীক্ষার কাজ করেন। এছাড়া তিনি হিসাব সংক্রান্ত নিরীক্ষা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এর বিনিময়ে তিনি নিরীক্ষা ফি নিয়ে অর্থ উপার্জন করেন। গ্রাহকরা তার কাছ থেকে সরাসরি নিরীক্ষা সেবা পেয়ে উপকৃত হয়। এসব কাজের সাথে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যের সাথে মিল আছে।

 সুতরাং, মি. আরিফের অডিট ফার্মটি প্রত্যক্ষ সেবার অন্তর্গত।

4 views

Related Questions