1 Answers

উদ্দীপকে শ্রমশক্তির সরবরাহ ও স্থানগত সুবিধা পাওয়ার জন্য রহমান তার গ্রামের বাড়িতে ফার্মটি গড়ে তোলেন।

আত্মকর্মসংস্থানের জন্য ক্ষেত্র ও স্থান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উপযুক্ত ক্ষেত্র ও স্থান আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নিশ্চিত করে। গ্রামের বাড়িতে ফার্মটি গড়ে তোলায় ফার্মটি স্থাপনের জন্য বাড়তি জমি ক্রয় করতে হয়নি বা জমির ভাড়া প্রদান করতে হয়নি। ডেইরি ফার্মের জন্য শারীরিক শ্রমের প্রয়োজন। রহমান তার পরিবারের সদস্যদের মাধ্যমে তা যোগান দিতে পারেন। তাছাড়া নিজ গ্রামে ডেইরি ফার্ম স্থাপন করতে পারলে স্থানীয়ভাবে বাজারজাতকরণ সুবিধা পাওয়া যায়। এসব কারণে রহমান তার গ্রামের বাড়িতে ডেইরি ফার্ম গড়ে তোলেন।

4 views

Related Questions