1 Answers

উদ্দীপকে মাহিমের অস্ট্রেলিয়ায় শীত ও গরম থাকায় সম্ভাব্যতাকে সম্ভাবনার গাণিতিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। নিচে এ. সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

সম্ভাব্যতার প্রকৃতি বিষয়ক এ তত্ত্ব প্রাচীন তত্ত্ব, এ তত্ত্ব অনুসারে সম্ভাব্যতা বলতে বোঝায় যুক্তিভিত্তিক বিশ্বাসের মাত্রার পরিমাপ। এর অর্থ হলো কোনো কিছু সম্পর্কে আমরা যখন সম্পূর্ণ নিশ্চিত তখন ঐ বিষয়ে আমাদের বিশ্বাসের মাত্রা নির্দেশের জন্যে ১ (এক) সংখ্যার ব্যবহার করা যায়। আবার কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে ঘটতে পারে না সে বিষয়ে যদি আমরা সম্পূর্ণ নিশ্চিত থাকি।

অথচ যদি আমরা বিশ্বাস করি যে, ঐ ঘটনাটি ঘটবে তাহলে আমাদের এ বিশ্বাসের পরিমাপক হিসেবে ০ (শূন্য) ব্যবহার করা যাবে, যেমন- একটি মুদ্রার দুটো দিক সোজা (হেড) ও উল্টা (টেল)। মুদ্রাটি টস করলে সোজা হয়ে পড়বে না হয় উল্টা হয়ে পড়বে। তাহলে তার বিশ্বাসের পরিমাপক সংখ্যা হবে ১ (এক)। কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে, মুদ্রাটি সোজা ও উল্টা হয়ে পড়বে তাহলে তার বিশ্বাসের পরিমাপক ০ (শূন্য)। কেননা একটি মুদ্রা একই সময়ে সোজা ও উল্টা হয়ে পড়তে পারে না। কিন্তু আবার কেউ যদি এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু প্রকাশ করতে না পারে অর্থাৎ মুদ্রাটি সোজা দিকে পড়বে না উল্টোদিকে পড়বে সে বিষয়ে কোনো ব্যক্তি নিশ্চিত না থাকে তাহলে তার বিশ্বাসের মাত্রা নির্দেশিত হবে ১ ও ০ এর মধ্যবর্তী কোনো সংখ্যার সাহায্যে। এক্ষেত্রে সম্ভাব্যতা পরিমাপক হবে কোনো ভগ্নাংশ।

অতএব বলা যায়, কোনো বক্তব্য বা বাক্য কোনো ব্যক্তি যে পরিমাপ বিশ্বাস করে। সে মাত্রা অনুসারে ঐ বাক্যের উপর সম্ভাব্যতা আরোপ করা হয়।

6 views

Related Questions