1 Answers

উদ্দীপকে বর্ণিত দুর্ঘটনার জন্য প্রত্যক্ষভাবে ঐ প্রতিষ্ঠানের মালিক দায়ী। ফাইনটেক্স ইন্টারন্যাশনালের মালিকের অন্যতম দায়িত্ব হচ্ছে তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মীদের নিরাপত্তা বিধান করা। মুনাফা অর্জনই তার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। যেকোনো মালিককেই ব্যবসায় পরিচালনা করতে গেলে তাকে নিয়ম মেনে ব্যবসায় করতে হবে কিন্তু এখানে ফাইনটেক্সের মালিক তার লোকসানের কথা চিন্তা করে যে বিজিএমই এবং স্থানীয় পুলিশ প্রশাসনের বাধা অমান্য করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সেটা দেশের আইনবিরোধী।উদ্দীপকটিতে বর্ণিত যে দুর্ঘটনা সেটার জন্য মালিক আলী হায়দারই দায়ী। তাঁর জন্যই অসংখ্য শ্রমিককে হতাহত হতে হয় আর এই দায়ভার এড়ানোর কেনো রাস্তা তার নেই। উদ্দীপকের হায়দার সাহেব শুধু নিজের চিন্তাই করেছেন তিনি শ্রমিক-কর্মীদের জন্য কোনো কিছু ভাবার প্রয়োজন মনে করেননি। একজন মালিককে উভয় দিকেই - ভাবতে হবে। একদিকে তিনি প্রতিষ্ঠানের মালিক অন্যদিকে তিনি শ্রমিক-কর্মীদের মালিক। সুতরাং আমরা বলতে পারি, আলী হায়দার দুই দিকেরই মালিক। সুতরাং তিনি একদিকের চিন্তা করতে পারেন না। আর তিনি সেই কাজটি করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এজন্য এই অন্যায়ভাবে প্রতিষ্ঠানিক কার্যক্রম চালু রাখার জন্য মালিক পক্ষকেই আমি দায়ী করব।

6 views

Related Questions