1 Answers
উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করছে তাহলো প্রকল্প। নিচে তা ব্যাখ্যা করা হলো-
প্রকল্প হলো কার্যকারণ সম্বন্ধ স্থাপন করার বা কোনো ঘটনাকে ব্যাখ্যা করার প্রাথমিক স্তর। সহজ কথায়, কোনো ঘটনার ব্যাখ্যাদানের প্রচেষ্টাকে প্রকল্প বলা হয়। জাগতিক প্রতিটি ঘটনাকেই ব্যাখ্যা করতে গেলে সাব্য নানা কারণ সম্পর্কে প্রথমে সাময়িক অনুমান করতে হয়। এক্ষেত্রে উক্ত ঘটনাবলি সংক্রান্ত সাময়িক সব অনুমান সঠিক নাও হতে পারে, এ কারণে এখানে অবরোহ প্রক্রিয়ার সাহায্য গ্রহণ করা হয়। অর্থাৎ সম্ভাব্য কারণটি সত্য হলে কী কী ঘটনা ঘটতে পারে অথবা তার বিপরীতে কী কী ঘটনা ঘটতে পারে এ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সিদ্ধান্তের সাথে বাস্তব ঘটনার সত্যতা-মিথ্যাত্ব যাচাই করা। এভাবে গৃহীত প্রকল্প বাস্তবের সাথে মিলে গেলেই সমর্থিত হয় ও টিকে থাকে। অন্যথায় প্রকল্পটিকে বর্জন করা হয়।
উদ্দীপকের বিজ্ঞানী নিউটন কিন্তু প্রথমেই তার সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক সূত্র মাধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কার করেননি। আপেল গাছের নিচে বিশ্রামরত অবস্থায় একটি আপেলকে মাটিতে পড়তে দেখে পড়ার কারণ হিসেবে তিনি, প্রথমে একটি আনুমানিক ধারণা করেছিলেন, মাটিেেত হয়তো কোনো শক্তি রয়েছে যা আপেলকে মাটিতে টানে। নিউটনের এ প্রাথমিক আনুমানিক ধারণাটিই ছিল একটি প্রকল্প।