1 Answers
উদ্দীপকে বর্ণিত সার্কিট 'ক্যামেরা নিয়ন্ত্রণের বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন ধাপে সহযোগিতা করবে। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অন্যতম একটি ধাপ হলো বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। এ পর্যায়ে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে বিচ্যুতি পাওয়া গেলে তার কারণ শনাক্ত করা হয়।
উদ্দীপকে সাথী ডেইরি লিমিটেড উৎপাদনের ১০,০০০ লক্ষ্যমাত্রা একক নির্ধারণ করেন। কর্মীরা কাজে ফাঁকি দিতে পারে মনে করে তিনি উৎপাদন বিভাগে সার্কিট ক্যামেরা স্থাপন করেন। এতে কর্মীরা কাজে ফাঁকি দিলে সার্কিট ক্যামেরার মাধ্যমে নজর রাখা যাবে। অর্থাৎ উৎপাদনে কোনো বিচ্যুতি হলে তার কারণ জানা যাবে এবং সে অনুযায়ী তা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ পর্যায়ে আদর্শমানের সাথে সম্পাদিত কার্যের কোনো ব্যবধান বা বিচ্যুতি পাওয়া গেলে তার কারণ অনুসন্ধান এবং কখন, কোথায়, কার দ্বারা এরূপ বিচ্যুতি ঘটেছে তা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান সার্কিট ক্যামেরার মাধ্যমে বিচ্যুতির জন্য কে দায়ী বা কি কারণে বিচ্যুতি ঘটেছে তা খুঁজে বের করতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণের বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা করবে।