1 Answers

উদ্দীপকে মিসেস ইসলাম অবস্থার উত্তরণে নিয়ন্ত্রণের বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছেন।

ভেতরের বা বাইরের কোনো ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলে।

উদ্দীপকে মিসেস ইসলামের প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মদক্ষতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং অনেকেই প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছে। এ অবস্থা ভেবে তিনি শঙ্কিত। কীভাবে এ অবস্থার উত্তরণ সম্ভব- এজন্য তিনি একজন শিল্প পরামর্শক নিয়োগ করে কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ করার দায়িত্ব দিলেন। অর্থাৎ তিনি অবস্থার উত্তরণে বিশেষ প্রতিবেদন কৌশল পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে ব্যবস্থাপক নিয়মিত প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ করেন। প্রতিবেদনের মাধ্যমে কাজ মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিবেদন প্রাতিষ্ঠানিক কাজের ত্রুটি-বিচ্যুতি ও অগ্রগতি সম্পর্কে ধারণা প্রদান করে। তাই বলা যায়, মিসেস ইসলাম অবস্থার উত্তরণে নিয়ন্ত্রণের বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছেন।

4 views

Related Questions