1 Answers
মিসেস শাহানার এরূপ অবস্থার কারণ হলো তার শরীরে লৌহের ঘাটতি দেখা দিয়েছে।
মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের তুলনায় লৌহ খুব অল্প পরিমাণে প্রয়োজন হলেও এর গুরুত্ব অপরিসীম। লোহিত রক্তকণিকার উৎপাদন ও হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য লৌহ আবশ্যক।
লৌহ হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে বিভিন্ন কোষে অক্সিজেন নিয়ে ফুসফুসে পৌছে দেয়। লৌহ জীবিত প্রাণি কোষের শ্বসনের জন্য অপরিহার্য। মিসেস শাহানার লৌহের ঘাটতি হওয়ায় এনিমিয়া বা রক্তস্বল্পতা রোগ দেখা দিয়েছে। যার ফলে তার শরীর ফ্যাকাসে দেখায়। এর অভাবে তার শারীরিক দুর্বলতা, ক্লান্তি ও অবসাদ এবং খাবারে অরুচি দেখা দিয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। হাত-পায়ে পানি জমে ফুলে গেছে। তাই বলা যায়, লৌহের | অভাবে মিসেস শাহানা এরূপ অবস্থার সম্মুখীন হয়েছেন।