1 Answers
সুষম খাদ্য গ্রহণ রক্তস্বল্পতা প্রতিরোধের উপায়।
লৌহের অভাবে রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দেয়। শরীর ফ্যাকাসে দেখায়। চোখের পাতার ভেতরের দিক, ঠোঁট, জিহ্বা, হাতের তালু ও নখ ফ্যাকাসে দেখায়।
লৌহের অভাবজনিত অবস্থা প্রতিরোধ করতে প্রতিদিনের খাদ্য তালিকায় লৌহ সমৃদ্ধ খাদ্য যেমন- সবুজ শাক, ডাল, গুড়, মাছ, কলিজা, ডিম, মাংস ইত্যাদি রাখতে হবে। গর্ভবতী মায়েদের সুষম খাদ্যের পাশাপাশি আয়রন জাতীয় বড়ি দিতে হবে এবং বিশেষ করে লৌহযুক্ত খাবার বেশি দিতে হবে। কারণ মায়ের শরীরে লৌহের যে সঞ্চয় গড়ে ওঠে তা শিশুর দেহে সঞ্চালিত হয়। শিশুদের জন্মের পর শালদুধসহ প্রথম ৬ মাস কেবলমাত্র বুকের দুধ অবশ্যই দিতে হবে। পাঁচ মাস পূর্ণ হবার পর লৌহ সমৃদ্ধ বাড়তি খাবার দিতে হবে। কৃমি থাকলে তার চিকিৎসা করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। বাড়ির আশেপাশে বাগান করে শাকসবজি লাগানো শিখতে হবে। শাকসবজি প্রথমে ধুয়ে তারপর কেটে রান্না করতে হবে যাতে লৌহের অপচয় কম হয়। হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে প্রাণিজ উৎস হতে চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া সরকার ও এনজিওগুলোকে লৌহসমৃদ্ধ খাদ্য উৎপাদনে জনগণকে উৎসাহ দিতে হবে এবং এ ব্যাপারে ব্যাপক প্রচারণা ও সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে লৌহের চাহিদা মেটাতে বিরাট ভূমিকা পালন করতে পারে। ঘন ঘন সন্তান ধারণ রোধে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে।
উপরের পদক্ষেপসমূহ যথাযথ প্রয়োগেই লৌহের অভাবজনিত অবস্থা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে।