1 Answers
শাহানার চানাচুর তৈরির কারখানাটির সফলতা লাভে বিসিক-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ জাতীয় শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োেগ পরমার্শ দেওয়া বিসিকের প্রধান কাজ।
উদ্দীপকের শাহানা বিসিক-এর মাধ্যমে সৃজনশীলতা ও উদ্যোক্তাসুলভ গুণাবলির কারণে উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হন। এটি শাহানাকে শিল্পোদ্যোগ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেয় এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেয়। এ সংস্থাটি শাহানাকে বিনিয়োগের উত্তম পরিবেশে শিল্পনগরীতে কারখানা স্থাপনের সুযোগ করে দেয়। পাশাপাশি এটি সফলতা অর্জনে প্রয়োজনীয় সহায়তাও দিয়ে থাকে।
বিসিক শাহানাকে উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, ঋণ প্রাপ্তিতে সহায়তা, বিনিয়োগের উত্তম পরিবেশে কারখানা স্থাপনে, প্রয়োজনীয় সব সহায়তা দেয়। এভাবে শাহানা চানাচুর কারখানা স্থাপন করে সফলতা পান। সুতরাং, শাহানার সফলতা লাভের পেছনে বিসিকের অবদান আছে।