নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরি করতে জিসানের বয়স কতটা দায়ী বলে তুমি মনে করো? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জিসানের বয়স ১২ বছর। অর্থাৎ সে বয়ঃসন্ধিক্ষণে বা কৈশোরকালে অবস্থান করছে। এ বয়সের সবার মধ্যে নিজস্ব লক্ষ্য ও মূল্যবোধ তৈরি হয় ।
কৈশোর হলো শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। এ সময়ে একটি শিশু বিমূর্ত চিন্তা করতে পারে। তার মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা ইত্যাদি বোধ তৈরি হয়। তারা বড় হয়ে কোন পেশায় নিয়োজিত হবে সে বিষয়ে লেখাপড়ার জন্য আগ্রহ প্রকাশ করে।
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের নিজ চেহারার প্রতি মনোযোগ বাড়ে ও তার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। তাদের মধ্যে নিজস্ব মূল্যবোধ ও লক্ষ্য তৈরি হয়। এর ভিত্তিতে তারা ন্যায়-অন্যায় ও ভালো- মন্দের ক্ষেত্রে নিজস্ব ধারণা তৈরি করে। এ সময়কে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে অভিহিত করা যায়। এই সকল বিষয়ই এ বয়সের বিকাশমূলক কার্যক্রম। তাই নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরিতে জিসানের বয়সের একটি বড় ভূমিকা আছে বলে আমি মনে করি।