1 Answers

উদ্দীপকের জনাব ফাহমিদুর রহমান ও তার বন্ধুর ব্যবসায়ের সম্ভাব্যতা যাচাইয়ে মাইক্রোস্ক্রিনিং কৌশল ব্যবহার করা হয়েছে।

উদ্যোক্তার নিয়ন্ত্রণের আওতাভুক্ত উপাদানগুলো হলো মাইক্রোস্ক্রিনিং। পণ্যের বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক নিয়ে এটি গঠিত হয়। ব্যবসায়ের প্রকল্প নির্বাচনে এ উপাদানগুলো উদ্যোক্তা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে।

উদ্দীপকের জনাব ফাহমিদুর রহমান ও তার বন্ধুরা মিলে একটি সার কারখানা স্থাপন করতে চান। কিন্তু মূলধন কম থাকায় তারা ঋণ নেওয়ার মাধ্যমে অর্থসংস্থান করতে চান। এজন্য তারা বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে সার কারখানা প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন।

জনাব ফাহমিদুর রহমান ও তার বন্ধুরা বাজার জরিপের মাধ্যমে 'সার' এর চাহিদা জানতে পারবেন। এতে ভবিষ্যতে ব্যবসায়ের লাভ কেমন হবে তা নির্ণয় করা সহজ হবে। এছাড়া, তারা অন্যান্য বিষয় যেমন - সার কারখানা প্রকল্পের কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক বিবেচনা করেন। এ তথ্যগুলো সংগ্রহ করে তারা বিশ্লেষণ করেন। এসব বিষয় যেকোনো প্রকল্পকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। তাই এগুলোকে ম্যাক্রোস্ক্রিনিং বলা হয়। অতএব, জনাব ফাহমিদুর রহমান ও তার বন্ধুরা ম্যাক্রোস্ক্রিনিংকে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ক্ষেত্র বিবেচনা করেছেন।

5 views

Related Questions