1 Answers

হ্যাঁ, রুবেল তার কাজের মাধ্যমে জীবনের সৌন্দর্যের বিকাশ বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করে। 

কারণ একজন সত্যিকার স্বাধীন ব্যক্তি সর্বদা পরের কল্যাণে ব্রতী। স্বাধীনতা সর্বদা অন্যের সাথে সম্পর্কযুক্ত। স্বাধীনতা সর্বদা সুন্দর ও পবিত্র। ঈশ্বর চিরমঙ্গলময়; তিনি সর্বদা পরের মঙ্গলসাধন করেন। তাই স্বাধীনতার মূল শিক্ষাই হলো নিজের ও অন্যের কল্যাণসাধন। অসুন্দর ও অনিষ্টকর কিছু করা কখনো স্বাধীনতা হতে পারে না। সেই অধিকার কাউকে দেওয়াও হয়নি। স্বাধীনতা মানবজীবনে দায়িত্বশীলতা সৃষ্টি করে ও বিকাশ ঘটায়। স্বাধীনতা কতগুলো নিয়মকানুনের অধীন, যা আমাকে মেনে চলতে হয়। স্বাধীন ব্যক্তি তার প্রতিটি কর্ম, কথা ও লেখার জন্য দায়ী থাকে বলে চিন্তাশীল হয়। তাকে ভাবতে হয় তার প্রতিটি কাজ, কথা ও লেখা নিজের ও অন্যের জন্য কতটুকু কল্যাণকর বা অকল্যাণকর, তা নিজের বা অন্যের কতটুকু উপকার বা অপকার করছে। তাই দায়িত্বহীন স্বাধীনতা জীবনের প্রাণচাঞ্চল্য ও গতি বাধাগ্রস্ত করে, জীবন আনন্দবিহীন ও নীরস করে তোলে। উদ্দীপকে রুবেলের উপর অর্পিত দায়িত্বগুলো সে সঠিকভাবে পালনে ব্যর্থ হয়। এর মধ্য দিয়ে রুবেলের দায়িত্বহীনতা প্রকাশ পায়, যা উচ্ছলতার নামান্তর। সুতরাং বলা যায়, রুবেল তার কাজের মাধ্যমে জীবনের সৌন্দর্যের বিকাশ বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করে। 

মূলকথা : দায়িত্বহীনতা জীবনের সৌন্দর্য বিকাশ বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করে।

5 views

Related Questions