1 Answers
হ্যাঁ, আমি মনে করি দৃশ্যপট-২ ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের ইঙ্গিত বহন করছে।
ভারত স্বাধীনতা আইন-১৯৪৭ অনুযায়ী, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। হিন্দু প্রধান এলাকাগুলো নিয়ে ভারত রাষ্ট্র এবং মুসলিম প্রধান এলাকাগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়।
মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ শাসিত ভারত বিভক্ত হয়ে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্র মুসলিমদের জন্য গঠিত হলেও বিশাল ভারতবর্ষের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অঞ্চলের মুসলিমদের মধ্যে ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতির পার্থক্য ছিল। এজন্য ১৯৪০ সালে উত্থাপিত লাহোর প্রস্তাবে ভারতের মুসলিমপ্রধান অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে মোহাম্মদ আলী জিন্নাহসহ মুসলিম লীগের অবাঙালি নেতারা একাধিক রাষ্ট্রের কথা বাদ দিয়ে একটিমাত্র মুসলিম রাষ্ট্র গঠনের দাবি এগিয়ে নেন। এর পরিণতিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামে মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়। ১৯৫৫ সালে পূর্ব বাংলার নামকরণ হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের বৃহত্তর অপর অংশ পশ্চিম পাকিস্তান নামে পরিচিত হয়।
দৃশ্যপট-২-এ বলা হয়েছে, 'ক' রাষ্ট্রের শাসকগোষ্ঠী আন্দোলনের মুখে জনগণের দাবি অনুযায়ী রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করেন, যা পূর্বে আলোচিত ভারত-পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়কে ইঙ্গিত করে।