1 Answers
না, আমি মনে করি দৃশ্যকল্প-২-এ বঙ্গবন্ধুর ছয় দফার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে বাঙালিদের মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা দাবি ঘোষণা করেন। তার ছয় দফা দাবির মূল বক্তব্য ছিল পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে এবং প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে আইনসভার প্রতিনিধি নির্বাচন করতে হবে। ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় আর অন্যান্য সব বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে। দুটি অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য মুদ্রাব্যবস্থা চালু করতে হবে। সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা এবং বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে।
উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ দেখা যায়, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। তিনি দাবি করেন বর্ণের ভিত্তিতে বিভাজন চলবে না। সকল বর্ণের মানুষ ভোটাধিকার, সম্পত্তির অধিকার, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সমান অধিকার ভোগ করবে। তার এ দাবিগুলোর মধ্যে মানুষের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের অধিকারের বিষয়টি বঙ্গবন্ধুর ছয় দফার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে ছয় দফায় উত্থাপিত- বঙ্গবন্ধুর অন্যান্য দাবি নেলসন ম্যান্ডেলার দাবিতে ফুটে ওঠেনি। যেমন- একটি ফেডারেল রাষ্ট্র গঠন, বিনিময়যোগ্য মুদ্রাব্যবস্থা প্রচলন, নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠনের অধিকার প্রভৃতি বিষয় ম্যান্ডেলার দাবিতে অনুপস্থিত।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, দৃশ্যকল্প-২-এ দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার দাবিতে বঙ্গবন্ধুর ছয় দফার আংশিক প্রতিফলন ঘটেছে।