1 Answers

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ যথাক্রমে রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদ এবং বল বা শক্তি প্রয়োগ মতবাদকে সমর্থন করে। এ দুটি মতবাদের মধ্যে আমি বল বা শক্তি প্রয়োগ মতবাদকে অধিক গ্রহণযোগ্য বলে মনে করি।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ হলো ঐশী মতবাদ। এ মতবাদে বলা হয়- বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তাঁর প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য জনগণের নিকট দায়ী নন। দৃশ্যকল্প- .২ এ মতবাদেরই ইঙ্গিত বহন করে। তবে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং রাষ্ট্রের কর্ণধার রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি- ঐশী মতবাদের এই মূল বক্তব্যের সমর্থন ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই ঈশ্বরের ইচ্ছার ফলে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে এরকম ধারণা পুরোপুরি অনৈতিহাসিক। এছাড়া সমালোচকদের মতে, ঐশ্বরিক কোনো শক্তির দ্বারা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, বল বা শক্তি প্রয়োগ মতবাদে বলা হয়- সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ-বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শাসনকাজ পরিচালনা করে। দৃশ্যকল্প-৩ এ মতবাদেরই প্রতিফলন। বলপ্রয়োগ মতবাদও বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। তবে বিরূপ সমালোচনা সত্ত্বেও এ মতবাদের ঐতিহাসিক তাৎপর্যকে উপেক্ষা করা যায় না। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে এ মতবাদের অবদানকে ইতিহাসবিদগণ অস্বীকার করেননি। রাষ্ট্রের অস্তিত্ব বজায় রাখার স্বার্থে বলপ্রয়োগ কতটা জরুরি তা সন্ত্রাসবাদ কবলিত আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলোর দিকে তাকালে সহজেই বোঝা যায়। এছাড়া রাষ্ট্রের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে এ মতবাদই মানুষকে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের শিক্ষায় শিক্ষিত করে তুলেছিল।
পরিশেষে বলা যায়, ঐশী মতবাদ এবং বল বা শক্তি প্রয়োগ মতবাদে রাষ্ট্র সৃষ্টির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। তবে এ দুটি মতবাদের মধ্যে রাষ্ট্র সৃষ্টির কারণ হিসেবে বল বা শক্তি প্রয়োগ' মতবাদকে অধিক গ্রহণযোগ্য বলা যায়।

5 views

Related Questions