1 Answers

রাষ্ট্র সৃষ্টিতে রাকিব ও রাতুলের বক্তব্যের মধ্যে আমি রাকিবের বক্তব্য অর্থাৎ বল বা শক্তি প্রয়োেগ মতবাদের তুলনায় রাতুলের বক্তব্য তথা ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো- বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ-বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি এবং শাসনকার্য পরিচালনা করে।
রাকিবের বক্তব্যে এ বল প্রয়োেগ মতবাদেরই প্রতিফলন ঘটেছে।
অন্যদিকে, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে নানা শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। উদ্দীপকে রাতুলের বক্তব্য এ মতবাদেরই ইঙ্গিত দেয়।
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদটিকেই রাষ্ট্রবিজ্ঞানীরা সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। কারণ এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। তাই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ দুটির মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই অধিক গ্রহণযোগ্য বলে আমি মনে করি।

5 views

Related Questions