1 Answers

উদ্দীপকে সাগরের বর্ণিত উক্তিটি রাষ্ট্রের উৎপত্তির ঐশী বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদকে নির্দেশ করে।
ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ। এতে বলা হয়, স্বয়ং বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনিই এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। শাসক তাঁর প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা জনগণের জন্য গর্হিত অপরাধ। কারণ, তার আদেশ অমান্য করা বিধাতার আদেশ অমান্য করার শামিল। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান।
উদ্দীপকের সাগর মনে করে, আল্লাহ-ই রাষ্ট্র সৃষ্টি করে এটি পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। তাই শাসক তার কাজের জন্য একমাত্র আল্লাহর কাছে দায়ী। এ থেকে বোঝা যায়, সাগর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশী মতবাদকে নির্দেশ করেছে। কারণ ঐশী মতবাদে বিশ্বাসীরা মনে করেন, স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করে তা পরিচালনার জন্য শাসক প্রেরণ করেছেন। শাসক তার কাজের জন্য স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়।

5 views

Related Questions