আরিফের সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান বেশি ভূমিকা পালন করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে আরিফের সামাজিকীকরণের ক্ষেত্রে প্রতিবেশীর ভূমিকা থাকলেও সহপাঠীর ভূমিকা বেশি প্রতিফলিত হয়েছে।
সামাজিকীকরণ একটি চলমান ও অব্যাহত প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ ধারা ও প্রক্রিয়া চলতে থাকে। সামাজিকীকরণের এ প্রক্রিয়ায় বিভিন্ন মাধ্যম ও উপায় কাজ করে থাকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম হলো সমবয়সী বন্ধু ও ক্লাসমেট। সমবয়সি সাথিদের কাছ থেকে শিশুরা সামাজিক আদর্শগুলো গ্রহণ করে। আরিফের পরিবার যেহেতু সামাজিকীকরণের ক্ষেত্রে আরিফকে পর্যাপ্ত সুযোগ দেয়নি, তাই তার এ ঘাটতি পূরণের ক্ষেত্রে সমবয়সি সাথি ও বিদ্যালয়ের ভূমিকা প্রয়োজন হয়। এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি গুণাবলির দক্ষতা অর্জন করে। যা শিশুর আচরণকে প্রভাবিত করে। ফলে নেতৃত্ব, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলির বিকাশ ঘটে। তাছাড়া আরিফের জীবনের সুষ্ঠু বিকাশে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সি শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি অর্জন করে যা আরিফের ক্ষেত্রে লক্ষ করা যায়।