1 Answers

উদ্দীপকটি পাঠ করে সহজেই অনুমেয় যে, উদ্দীপকের মনীষী হলেন হযরত মুহাম্মদ (স.)। কারণ একমাত্র তিনি ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় এ মনীষী যেরূপ ভূমিকা পালন করেন তা নিম্নরূপ-

১. আরব সমাজের ভয়াবহতা দেখে মহানবি (স.) নবুয়ত লাভের পূর্বেই সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুযুল গঠন করেছিলেন। এ হিলফুল ফুযুল সংগঠন সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে নিরবচ্ছিন্ন কাজ করত। 

২. গোটা আরববাসী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন সে অশান্তি ও বিশৃঙ্খলাপূর্ণ সমাজে মহানবি (স.) ইসলামি সমাজ প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। 

৩. স্ত্রী খাদিজা (রা.)-এর নিকট থেকে প্রাপ্ত ধনসম্পদ ভোগবিলাস কিংবা নিজের স্বার্থে ব্যবহার না করে আর্তমানবতার সেবায় অকাতরে বিলিয়ে দেন। 

৪. মহানবি (স.) পদক্ষেপ নিয়ে গোত্রীয় দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করে জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন।

৫. মহানবি (স.) এমন এক সাম্যের সমাজ গঠন করেন, যেখানে উঁচুনীচু, ছোটবড়, রাজাবাদশার মধ্যে কোনো প্রভেদ ছিল না।

৬. নারীর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করে মহানবি (স.) ঘোষণা করেন- "মায়েদের পায়ের নিচে রয়েছে সন্তানদের জান্নাত।” এ হাদিসে 'মা' শব্দ দ্বারা সকল নারী জাতিকে অন্তর্ভুক্ত করে নারীর অধিকার প্রতিষ্ঠায় মর্যাদা দিয়েছেন।

৭. মহানবি (স.)-ই প্রথম বিশ্বনেতা যিনি দাসত্ব প্রথার বিলোপ সাধন করেন।

সর্বোপরি, মহানবি (স.) তৎকালীন আরব সমাজের সকল প্রকার কলহ-বিবাদ দূর করে একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ, সুন্দর আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীর কাছে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন।

4 views

Related Questions