1 Answers
উদ্দীপকে সাদেক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে গঠিত বিশ্ব শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার মধ্যদিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন।
সাদেকসহ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ সদস্যসহ প্রায় ১১,০০০ এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আফ্রিকান দেশগুলোতে সাদেকের ন্যায় বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেদেশগুলোতে তথা সারাবিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। সাদেক আফ্রিকা, এশিয়ার দেশগুলোতে যুদ্ধাংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে। শান্তিরক্ষী মিশন তথা বিশ্বশান্তিরক্ষী বাহিনীতে এ পর্যন্ত বাংলাদেশের ৮৮ জন সৈনিক প্রাণ দিয়েছেন। সাদেক বিশ্বশান্তিরক্ষী বাহিনীতে যোগদানের মধ্যদিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ করে অস্ত্র বিরতি পরিচালনা এবং সর্বোপরি ঐসব দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।
পরিশেষে বলতে পারি, উদ্দীপকের সাদেক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন বলে আমি মনে করি।