1 Answers
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ প্রতিষ্ঠার পূর্বে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কোনো কার্যকরী প্রতিষ্ঠান ছিল না। যে কারণে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো দুটি প্রলয়ঙ্করী মহাযুদ্ধ সংঘটিত হয়েছে। এরূপ প্রেক্ষাপটকে সামনে রেখেই প্রতিষ্ঠিত্ব হয়েছে জাতিসংঘ, যার উদ্দেশ্য হলো পারস্পরিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ কার্যকরী ভূমিকা পালন করেছে। বিভিন্ন দেশের মধ্যকার বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আসন্ন যুদ্ধের কবল থেকে মানবজাতিকে রক্ষা করেছে। কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকার সমালোচনা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে এটি সফলতার দাবিদার। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর উন্নয়ন, পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও জাতিসংঘ কার্যকরী ভূমিকা পালন করেছে, যা বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের স্যারের বক্তব্যটি দ্বারা বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাই সার্বিক বিবেচনায় বলা যায়, জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।