1 Answers
সৎসাহস মানুষের একটি নৈতিক গুণ। সত্য ও ন্যায়ের পথে না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বা সত্য ন্যায় প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করার সাহস সবার থাকে না। যারা ভীরু কাপুরুষ তারা কখনও কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। তারা সমাজের জন্য জঞ্জালস্বরূপ। দেশ, সমাজ, জাতি এদের দ্বারা কোনোভাবেই উপকৃত হতে পারে না এবং ভালো কোনোকিছু প্রত্যাশা করতে পারে না। আর সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির জন্য অহংকার। তাঁরা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। মানুষ যখন অন্যায় অপকর্মে লিপ্ত হয়, কাপুরুষের মতো মানুষের বিপদ দেখেও নিজেকে লুকিয়ে রাখে তখন তার মধ্যে কোনো ধর্মীয় মূল্যবোধ থাকে না। কোনো নৈতিকতাও থাকে না। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা থেকেই মানুষ সৎ সাহসিকতার পরিচয় দেয়। তাই বলা যায়, সৎসাহস ধর্মের অঙ্গ। সৎসাহসী মানুষকে সকলে মনে রাখে, তাকে শ্রদ্ধা করে। অন্য সবাই তাকে অনুকরণ করে সৎসাহস প্রদর্শনের চেষ্টা করে।