উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের যিকির সম্পর্কিত হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকটিতে যিকির সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার পাঠ্যবইয়ের যিকির সম্পর্কিত হাদিসটি নিচে বিশ্লেষণ করা হলো-
আমার পাঠ্যবইয়ের যিকির সম্পর্কিত হাদিসে মহানবি (স.) উম্মতকে দুটি অত্যন্ত ফযিলতপূর্ণ বাক্য শিক্ষা দিয়েছেন। এগুলো হলো-
প্রথম বাক্য : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
দ্বিতীয় বাক্য : সুবহানাল্লাহিল আযিম
রাসুলুল্লাহ (স.) ছিলেন উম্মতের জন্য সর্বাধিক কল্যাণকামী। এজন্য তিনি আমাদের অতীব বরকতময় এ দুটি যিকির শিক্ষা দিয়েছেন এবং এদের ফযিলতও বর্ণনা করেছেন।
প্রথমত, এ বাক্যদ্বয় আল্লাহ তায়ালার নিকট অত্যন্ত প্রিয়। কেননা এতে মহান আল্লাহর পবিত্রতা, মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয়েছে।
দ্বিতীয়ত, আমরা বাংলাভাষী। আরবি আমাদের মাতৃভাষা নয়। তথাপি এ বাক্যদ্বয় খুবই সুন্দর ও সাবলীল। আমরা খুব সহজেই এগুলো উচ্চারণ করতে পারি, মুখস্থ করতে পারি। এগুলো উচ্চারণে কোনোরূপ জিহ্বার আড়ষ্টতা সৃষ্টি হয় না, কোনোরূপ কষ্ট হয় না। বস্তুত এ দুটো সহজ সরল ও সুন্দর বাক্য।
তৃতীয়ত, এ বাক্যদ্বয় মিযানে বা দাঁড়িপাল্লায় খুবই ভারী হবে। কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্ম দাঁড়িপাল্লায় ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হলে মানুষ জান্নাতে প্রবেশ করবে। আর নেকির পাল্লা হালকা হলে তার স্থান হবে জাহান্নাম। এ বাক্যদ্বয়ের সওয়াব ওজনে খুবই ভারী। মিযানে এগুলো নেকির ওজনকে ভারী করে তুলবে।