1 Answers

যারা জীবন সংগ্রামে ব্যর্থতার সম্মুখীন, দারিদ্র্যের কষাঘাতে যাদের প্রাণ ওষ্ঠাগত, যারা বিপদগ্রস্ত তাদের অধিকার রয়েছে প্রতিটি ধনী মুসলমানদের ধনসম্পদে। কুরআন ও হাদিসে গরিব- দুঃখী মানুষের উপকার সাধনের শিক্ষা দেওয়া হয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَائِلِ وَالْمَحْرُومِ 

অর্থ : "আর তাদের (ধনীদের) ধনসম্পদে ভিক্ষুক ও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে।" (সূরা আল-যারিয়াত: ১৯)

উল্লিখিত দৃশ্যকল্পে ইউসুফ আলী তার গ্রামের গরিবদের বাছাই করে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে যে উপায়ে সাহায্য- সহযোগিতা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। ইউসুফ আলী ধনী ব্যক্তি। তিনি উল্লিখিত পন্থায় দরিদ্রদের হক আদায় করে কুরআনিক বিধান কার্যকর করছেন। যাকাত দানের মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে তিনি একটি যুগোপযোগী কার্যকর পন্থা অবলম্বন করেছেন। তিনি মনে করেন, দরিদ্রদের দান করলে ধনসম্পদ কমে না, বৃদ্ধি পায় এবং সম্পদ পবিত্র হয়।

ইউসুফ আলী সাহেব মনে করেন, যাকাত দানের মুখ্য উদ্দেশ্য হলো গরিবদের অবস্থার পরিবর্তন করা, যাতে তারা আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে পারে। অভাব থেকে মুক্তি পায়। এ উদ্দেশ্য বাস্তবায়নই ইউসুফ সাহেবের লক্ষ্য। তাই তিনি তার সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের একটি অভিনব উপায়ে অংশীদার করেছেন।

পরিশেষে বলা যায়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে পরকালে শান্তি পেতে হলে অসহায় দরিদ্রের হক যথাযথভাবে আদায় করতে হবে। তাদের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

4 views

Related Questions