1 Answers
উদ্দীপকে জামাল সাহেব, লোকমান সাহেবকে হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, "যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য জান্নাত।"
স্বদেশপ্রেম মানুষের সহজাত ও স্বভাবজাত প্রকৃতি। একটি স্বাধীন দেশে ব্যক্তি মানবিক অধিকারসমূহ স্বাধীনভাবে ভোগ করে। অন্যদিকে পরাধীন দেশে মানবিক অধিকার লঙ্ঘিত হয়। এমনকি কখনো কখনো ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা যায় না। সামাজিকভাবে সালাত আদায়, সমন্বিতভাবে যাকাত প্রদান, সমাজ থেকে মন্দকাজ দূর করা, অন্যায়-অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রভৃতি কেনো কাজই পরাধীন মানুষ সঠিকভাবে করতে পারে না। সুদ, ঘুষ, দুর্নীতির জঞ্জাল থেকে দেশকে মুক্ত করতে পারে না। এজন্য আবশ্যকতা দেখা দেয় স্বাধীন দেশের এবং প্রয়োজনে দেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধে অংশ নেওয়া।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আত্মনিবেদন করা প্রয়োজন। স্বাধীন দেশের মর্যাদা কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য সীমান্ত পাহারা দেওয়া সে কারণেই অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ বলে বিবেচিত হয়ে থাকে। এতে জীবনের ঝুঁকি থাকলেও দেশপ্রেম প্রকাশ পায়। দেশরক্ষা সম্ভব হয়। দেশের মানুষের ইমানী ও মানবিক অধিকার রক্ষার চেষ্টা প্রতিষ্ঠা পায়। ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই এ জাতীয় কাজের বিনিময়ও মহান ও শ্রেষ্ঠ। আর এসব বিষয় বিবেচনা করেই মহানবি (স.) উদ্দীপকে বর্ণিত হাদিসটির অবতারণা করেছেন।
পরিশেষে বলা যায়, সত্যিকার মুসলমান হওয়ার জন্য এবং চিরদিনের শান্তির আবাস জান্নাত লাভের জন্য আমাদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করতে হবে।