1 Answers
উদ্দীপকে বর্ণিত আয়াতটি সূরা আত্-তীনের।
সূরা আত্-তীনের প্রথমে মূল বক্তব্য ঘোষণা করার পূর্বে এর গুরুত্ব উপলব্ধি করার জন্য চারটি জিনিসের শপথ করা হয়েছে। দুটি অতি উপকারী গাছের এবং দুটি পবিত্র স্থানের। প্রথম স্থান 'তুরে সিনিন' বা সিনাই পর্বত, যেখানে হযরত মূসা, (আ.)-এর সাথে আল্লাহ তায়ালার কথোপকথন হয়েছিল। আর দ্বিতীয় স্থান মক্কা শরিফ, যা রাসুলুল্লাহ (স.)-এর জন্মস্থান এবং ওহি অবতীর্ণ হওয়ার স্থান। এ স্থানে যাবতীয় অন্যায় ও অশান্তিকর কার্যকলাপ নিষিদ্ধ। তাই এ শহরকে 'বালাদুল আমিন' বা নিরাপদ শহর বলা হয়। এ সূরায় ধর্ম সাধনার দুটি মহিমান্বিত ও গৌরবান্বিত স্থানের কথা উল্লেখ করে মানবজাতিকে ইমান ও সৎকার্যের প্রতি আহ্বান করা হয়েছে। অপরদিকে, যে কিয়ামতকে অস্বীকার করবে তার পরিণাম হবে জাহান্নাম।
সূরাটির শেষে বলা হয়েছে, যারা সৎকর্মশীল তাদের জন্য অশেষ পুণ্য রয়েছে। পরকালে সকলকে সুবিচারের জন্য তাঁর সম্মুখে হাজির হতে হবে। তিনিই হলেন শ্রেষ্ঠতম বিচারক।