1 Answers

উল্লিখিত আয়াতগুলো সূরা আদ-দুহার। সূরা আদ-দুহা হতে আমরা আমাদের ব্যবহারিক জীবনে যে শিক্ষালাভ করি তা নিম্নরূপ-

১. আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না। 

২. তিনিই তাঁদের সকল বিপদাপদ থেকে রক্ষা করেন। 

৩. পরকালে তিনি তাঁদের কল্যাণময় জীবন দান করবেন। 

৪. ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। 

৫. অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। 

৬. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মানুষের মাঝে প্রচার করা সকলের কর্তব্য।

সবশেষে বলা যায়, সূরা আদ-দুহার শিক্ষা আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম। আমাদেরকে এ সূরার  শিক্ষাগুলো বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাতে হবে।

5 views

Related Questions