উদ্দীপকের আলোচিত গ্রন্থটি মুর্শেদের ব্যবহারিক জীবনে কীরূপ প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের আলোচিত গ্রন্থটি হলো আল-কুরআন। মুর্শেদের ব্যবহারিক জীবনে গ্রন্থটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। আমরা জানি, আল্লাহ পাক যেমন মানুষকে সৃষ্টি করেছেন, তেমনি মানুষের চলার জন্য গাইড লাইন হিসেবে পবিত্র কুরআন নাজিল করেছেন। মানবজীবনের এমন কোনো দিক নেই যে বিষয়ে পবিত্র কুরআনে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।
এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন - مَا فَرَّ طَنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ
অর্থ : "আমি (আল্লাহ) কিতাবের মধ্যে কোনোকিছুই বাদ দিইনি।” অর্থাৎ মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে তার ব্যবহারিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে পবিত্র কুরআনে রয়েছে যুগোপযোগী দিকনির্দেশনা।
সুতরাং বলা যায়, মানুষ হিসেবে মুর্শেদের ব্যবহারিক জীবনে কুরআনের প্রভাব অপরিসীম। মুর্শেদ যদি কুরআনের আলোকে জীবনযাপন করে তাহলে তার দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, তেমনি পরকালেও সে সফলতা লাভ করবে।