1 Answers

সত্যবাদিতা সম্পর্কে বড়পীর আবদুল কাদির জিলানী (র.)-এর জীবনে একটি তাৎপর্যময় ঘটনা আছে। তাঁর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে ডাকাতদের একটি দল ডাকাতি ছেড়ে দিয়ে সৎপথে ফিরে আসে। আবদুল কাদির জিলানী (র.)-এর সত্যবাদিতার এ দৃষ্টান্তটি মিতার জীবনে গভীরভাবে রেখাপাত করতে পারে। ঘটনাটি মিতার জীবনে যেরূপ প্রভাব ফেলতে পারে-

১. মিতা বুঝতে সক্ষম হবে যে, সত্যবাদিতা একটি শীর্ষস্থানীয় মহৎ মানবিক গুণ। 

২. সত্যবাদিতা মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায়। 

৩. আমাদের উচিত সদা সত্য কথা বলা বা সত্যবাদী হওয়া। 

৪. প্রকৃত মুমিন হতে হলে তথা আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে সত্যবাদী হওয়া প্রয়োজন।

সুতরাং আমাদের সকলেরই সত্যবাদী ও সত্যাশ্রয়ী হওয়া একান্ত কর্তব্য।

5 views

Related Questions