1 Answers

উদ্দীপকে উল্লিখিত রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে ফরমালিন। খাদ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে মানুষ জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়। মানুষের আয়ু, কর্মশক্তি, দৈহিক ও মানসিক স্পৃহা দিনদিন হ্রাস পায়। এছাড়া বিষাক্ত রাসায়নিক দ্রব্যমিশ্রিত খাদ্য গ্রহণের ফলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়ছে।

উদ্দীপকে রফিক সাহেব বাজারে গিয়ে দেখলেন, মাছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করায় সমস্ত মাছ বাজার থেকে তুলে নেয়া হয়েছে। যে রাসায়নিক পদার্থটি হচ্ছে ফরমালিন। ফরমালিন এক ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যা মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। মাছে এ দ্রব্য ব্যবহারে মাছ পচে না এবং বহুদিন অবিকৃত থাকে। ফরমালিনের ব্যবহার মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলে।. ফরমালিনের গ্যাস বা বাষ্পের সংস্পর্শে চোখ, নাক, গলা ও শ্বাসতন্ত্রের প্রদাহ হয়। গরায় জ্বালাপোড়া, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রংকাইটিস ও নিউমোনিয়া রোগ হয়। দীর্ঘদিন ফরমালিনযুক্ত খাবার গ্রহণ করার ফলে মানুষের অকালমৃত্যু ঘটতে পারে।

5 views

Related Questions