1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদ্বয় হলেন যথাক্রমে হযরত আবু বকর (রা.) ও হযরত উসমান (রা.)।
প্রথমত, আবু বকর (রা.)-এর খিলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিয শহিদ হন। তখন হযরত আবু বকর (রা.) হযরত উমর (রা.)-এর পরামর্শে প্রধান ওহি লেখক হযরত যায়িদ ইব্ন সাবিত (রা.)-কে কুরআন মজিদ গ্রন্থাকারে লিপিবদ্ধ করার নির্দেশ দেন। কুরআন সংকলনে হযরত আবু বকর (রা.) এ পদক্ষেপ গ্রহণ না করলে কুরআনের হাফিযদের মৃত্যুর পর হয়তো পবিত্র কুরআনের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।
দ্বিতীয়ত, হযরত উসমান (রা.)-এর সময়ে আরবের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় কুরআনের পঠন নিয়ে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় হযরত উসমান (রা.) বিশিষ্ট সাহাবিগণের সাথে পরামর্শ করে যায়িদ ইবন সাবিত (রা.)-এর মাধ্যমে আবু বক্কর (রা.)-এর যুগে সংকলিত কুরআনের পাণ্ডুলিপিকে মূল ধরে কুরআনের আরও সাতটি পান্ডুলিপি তৈরি করেন এবং বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। কুরআন সংকলনে তিনি এ অবদান না রাখলে বর্তমান সময়ে আমরা হয়তো পবিত্র কুরআনের বিভিন্ন রূপ লক্ষ করতাম এবং এতে মুসলমানদের ঐক্য বিনষ্ট হতো।