1 Answers

উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার পিতার কাছে মুসলিম মনীষী জাবির ইবনে হাইয়ানের বর্ণনা পেয়েছেন। রসায়ন শাস্ত্রে তাঁর অবদান অপরিসীম।

জাবির ইবনে হাইয়ান ৭২২ খ্রিষ্টাব্দে দক্ষিণ আরবের আসদ বংশে জন্মগ্রহণ করেন। তিনি রসায়নশাস্ত্রে উচ্চতর জ্ঞানার্জন করেন। তিনি কুফার একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে সেখানে মৃত্যু পর্যন্ত গবেষণা কাজ চালিয়ে যান। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তারই আবিষ্কার। তিনি তাঁর গ্রন্থে ধাতুর কার্বন, তরলীকরণ বাষ্পীয়করণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধক বার্নিশ ও চুলের কলপ, লেখার কালি ও কাচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালি ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন।– জাবির ইবনে হাইয়ান রসায়নশাস্ত্রকে পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে এ শাস্ত্রের 'জনক' বলা হয়।

উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার পিতার নিকট একজন মনীষী সম্পর্কে শুনেছেন, যিনি রসায়নের বিভিন্ন বিষয় অবিষ্কার করে অমর হয়ে আছেন। তাঁকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। সুতরাং বলা যায়, রসায়ন শাস্ত্রে জাবির ইবনে হাইয়ানের অবাদন অপরিসীম।

4 views

Related Questions