1 Answers
উদ্দীপকে জনাব জাকির মনীষী ইমাম বুখারি (র.)-এর কথা উল্লেখ করেছেন।
ইমাম বুখারি (র.)-এর আসল নাম মুহাম্মদ। তিনি ইসলামি সভ্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র বুখারা নগরীতে ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ছয় বছর বয়সে কুরআন হিফজ করেন। ১৬ বছর বয়সে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি-এর লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। তিনি হাদিসের জ্ঞান লাভ করার জন্য কুফা, বাগদাদ, বসরা, মিসর, সিরিয়া, আসকালান, হিমস, দামিশক ইত্যাদি স্থানে গমন করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদসহ মুখস্থ করেন। ইমাম বুখারি (র.) দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে লিপিবদ্ধ করেন। নামায ও ইস্তিখারার বিশুদ্ধ হাদিস গ্রন্থ রচনা করেন, যা পৃথিবীব্যাপী আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে খ্যাতি অর্জন করেছে। ইসলামের মৌলিক সিদ্ধান্তসহ সকল ধরনের মাসআলার ক্ষেত্রে এ গ্রন্থ ভূমিকা রেখে যাচ্ছে।
তাই আমরা বলতে পারি, জনাব জাকিরের উল্লিখিত মনীষীর অবদান হাদিসশাস্ত্রে অনস্বীকার্য।